ধামরাইয়ে নাতনিকে নিয়ে ভোট দিলেন বিএনপির প্রার্থী তমিজ উদ্দিন

Any Akter
ধামরাই( ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৩:৩৩ অপরাহ্ন, ২২ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-২০ ধামরাই আসনে ভোট দিলেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিন। ধামরাই পৌরসভার ১ নং ওয়ার্ডের আইনঙ্গন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।  নাতনিকে নিয়ে ভোট দেন তিনি। বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারী) সকাল ৮ টা ৩০ মিনিটে ভোট প্রদান করেন আলহাজ্ব তমিজ উদ্দিন। 

দেখা যায়, বিএনপির মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিন নিজের নাতনিকে নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করেন। ভোট দান শেষে বিএনপির প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিন বলেন, দির্ঘ্য ১৭ বছর পর মানুষ নির্বিগ্নে ভোট দিচ্ছে। অনেকবার জেল খেটেছি। ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে এবং নির্বাচনে যদি আমি হেরেও যাই আমি ফলাফল মেনে নিবো। বিজয়ী প্রার্থীকে স্বাগতম জানাবো। 

আরও পড়ুন: সারওয়ার আলমের আকস্মিক প্রত্যাহারে ফুঁসছে সিলেট

নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র সম্পর্কে বলেন, সরকারি ভাবে যদিও ধামরাইয়ে ১৩ টি কেন্দ্র কে ঝুঁকিপূর্ণ দেখিয়েছেন। কিন্তু আমি তা মনে করি না এবং ধামরাইয়ে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে। মানুষ শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারবে।