মুন্সীগঞ্জের গজারিয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় পাঁচটি বাড়ি ভাঙচুর, পুলিশ নির্বিকার
মুন্সীগঞ্জের গজারিয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় বাড়িঘর ভাঙচুরের খবর পাওয়া গেছে। বিজয়ী প্রার্থীর সমর্থকরা প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি ও ভাঙচুর শুরু করেছে। হোসেন্দী ইউনিয়নের গ্রামের বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনের সমর্থকদের পাঁচটি বাড়িতে বিজয়ী বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতনের সমর্থকরা ভাঙচুর করে তাণ্ডব চালায়। সন্ধ্যার পর থেকে মমিন ও আমিরুলের নেতৃত্বে মিছিল করতে করতে গিয়ে বাড়িঘরে হামলা চালায়। ব্যাপক লুটপাট ও ভাঙচুর করে। শিশু-কিশোর ও নারীরাও হয়রানির শিকার হয়। পরিস্থিতি চরম আতঙ্কগ্রস্ত হয়ে ওঠায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশের একটি টিম এলাকা পরিদর্শন করেছে।
তবে গজারিয়া থানার ওসি হাসমত উল্লাহ নির্বাচন-পরবর্তী সহিংসতার কথা অস্বীকার করে বলেন, গ্রাম্য ঝগড়াঝাঁটি। আমার পুলিশ টিম আমাকে এই বিষয়টি অবহিত করেছে। বিজয়ী কামরুজ্জামান সমর্থকদের হুমকি-ধমকিতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ রহস্যজনক কারণে এলাকাবাসীর প্রতি নির্বিকার ভূমিকা পালন করায় আরও সংঘর্ষের আতঙ্ক দেখা দিয়েছে।
আরও পড়ুন: ৪৭ বছরের দেয়াল ভেঙ্গে শ্রীপুরের সন্তানের সংসদযাত্রা





