ঐতিহাসিক নান্দাইল আসন থেকে ইয়াসের খান চৌধুরীকে মন্ত্রীত্ব প্রদানের দাবী

Sanchoy Biswas
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ন, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১১:৩৩ অপরাহ্ন, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহ -৯ ঐতিহাসিক নান্দাইল ধানের শীষের আসনটি দীর্ঘ ২০ বছর পর পুনরুদ্ধার হওয়ায় বিপুল ভোটে জয়ী ইয়াসের খান চৌধুরীকে নান্দাইল উপজেলা ও পৌর বিএনপি সহ যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল মৎস্যজীবিদল ও তৈলজীবি দলের সিনিয়র যুগ্ম আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব সহ উপজেলার ১৩টি ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি/সম্পাদক সহ সাধারণ নাগরিক ও সুধীমহল মন্ত্রী সভায় অন্তর্ভূক্ত করার জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নিকট জোরদাবী জানিয়েছেন। ইয়াসের খান চৌধুরী ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সফল সাবেক সভাপতি ও নান্দাইল আসন থেকে বিপুল ভোটে ১৯৯১সালে নির্বাচিত সাবেক সংসদ সদস্য আনওয়ারুল হোসেন খান চৌধুরীর একমাত্র পুত্র। ইয়াসের খান চৌধুরীর পিতা এমপি থাকাকালীন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি সহ নান্দাইল বাসীর উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন। নান্দাইলবাসী মনে করেন ইয়াসের খান চৌধুরী লন্ডন থেকে উচ্চ শিক্ষা লাভ করে দীর্ঘদিন লন্ডনে বিবিসি টেলিভিশন নেটওয়ার্কের তথ্য প্রযুক্তি বিভাগে দক্ষতার সাথে গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন। বিদেশের আরাম আয়েস ছেড়ে পিতার মত এলাকায় জনসেবায় নিজেকে বিলিয়ে দেবার জন্য দেশে এসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ ধারণ করে রাজনীতির সক্রিয় হন। নান্দাইলের সর্বস্তরের জনতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নিকট দাবী জানিয়ে বলেন, তথ্য প্রযুক্তি বৈজ্ঞানিক ইয়াসের খান চৌধুরী স্বদেশ প্রেম, জনপ্রিয়তা, রাজনৈতিক জ্ঞান, মেধা, প্রজ্ঞা, মানবিকতা ও আন্তর্জাতিক সম্পর্কে অজিত অভিজ্ঞতাকে যাতে কাজে লাগিয়ে বাংলাদেশ তথা বৃহত্তর ময়মনসিংহ জেলার উন্নয়নে কাজ করতে পারেন সে জন্য আমরা ইয়াসের খান চৌধুরীকে মন্ত্রীত্ব প্রদানের জোরদাবী জানাচ্ছি।