গাজীপুরে বারিতে মন্ত্রীদ্বয়

কৃষকের আয় বাড়াতে প্রযুক্তিনির্ভর গবেষণায় গুরুত্বারোপ

Sanchoy Biswas
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ন, ২২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১:৫৪ অপরাহ্ন, ১৪ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে মাননীয় কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ এবং কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু-কে ফুলেল শুভেচ্ছা জানান বারির মহাপরিচালক ড. মুহাম্মদ আতাউর রহমান।

রবিরার আয়োজিত এ অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়াসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭, আহত ৬

সৌজন্য সাক্ষাৎকালে দেশের কৃষি খাতের সার্বিক উন্নয়ন, আধুনিক প্রযুক্তিনির্ভর গবেষণা কার্যক্রম জোরদার, জলবায়ু সহনশীল ও উচ্চফলনশীল ফসলের নতুন জাত উদ্ভাবন এবং গবেষণালব্ধ প্রযুক্তি দ্রুত কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়।

কৃষিমন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী কৃষি গবেষণার কোনো বিকল্প নেই। গবেষণায় উদ্ভাবিত প্রযুক্তি মাঠপর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে কৃষকের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে। কৃষি প্রতিমন্ত্রীও গবেষণাভিত্তিক কৃষি উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুন: এখনো থমকে আছে রমনা বটমূলে সেই ভয়াবহ হামলার বিচার

বারির মহাপরিচালক ড. মুহাম্মদ আতাউর রহমান জানান, সরকারের দিকনির্দেশনা ও সহযোগিতায় বারি কৃষি গবেষণাকে আরও গতিশীল করতে কাজ করছে। টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং কৃষকের আয় বৃদ্ধি নিশ্চিত করতে গবেষণার ফল দ্রুত মাঠপর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশের কৃষি গবেষণা ও কৃষি উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে।‘