উৎপত্তি সাতক্ষীরায়

ঢাকাসহ বিভিন্ন এলাকায় ৫.৩ মাত্রার ভূমিকম্প

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:১৩ অপরাহ্ন, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ২:০৪ অপরাহ্ন, ০১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে হঠাৎ এই কম্পনে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।

ভূমিকম্প পর্যবেক্ষণ সংক্রান্ত তথ্য অনুযায়ী, দুপুর ১টা ৫২ মিনিটে কম্পনটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার আশাশুনি এলাকা।

আরও পড়ুন: পটুয়াখালীতে ১ হাজার ৯২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল খুলনা জেলা শহর থেকে ২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার।

সাতক্ষীরাসহ আশপাশের এলাকায় বেশ জোরালো ঝাঁকুনি অনুভূত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে অবস্থানরত অনেক মুসল্লি আতঙ্কে দ্রুত বাইরে বেরিয়ে আসেন।

আরও পড়ুন: চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত, আহত ১

তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।