লক্ষ্মীপুরে বিশ্ব পোলিও দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
লক্ষ্মীপুরে বিশ্ব পোলিও দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪অক্টোবর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোটারী ক্লাব লক্ষ্মীপুর সেন্ট্রালের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: ফাতেমা বেগম।
আরও পড়ুন: পাকুন্দিয়ায় ‘মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগানে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজিরহাট উপকূল কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুব এলাহি সানী, রোটারী ক্লাবের চার্টাড প্রেসিডেন্ট মো: আসাদুজ্জামান চৌধুরী, প্রেসিডেন্ট মো: রেদোয়ান খান, ভাইস প্রেসিডেন্ট মো: হারুন অর রশিদ, সেক্রেটারী মো: মিজানুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, প্রতি বছর ২৪ অক্টোবর বিশ্ব পোলিও দিবস পালিত হয়। বিশ্বব্যাপী পোলিওমাইলাইটিস (পোলিও) নির্মূলের বিশ্বব্যাপী প্রচেষ্টার উপর আলোকপাত করে এই দিনটি। পোলিও হল পোলিওভাইরাস দ্বারা সৃষ্ট একটি প্রাণঘাতী রোগ, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৮৮ সালে নির্মূল করার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউরোপীয় অঞ্চলকে ২০০২ সালে পোলিওমুক্ত ঘোষণা করেছিল। তারপর থেকে প্রতি বছর এই দিবসটি পালিত হয়ে আসছে।
আরও পড়ুন: পর্যটনের ঢলে চাঙ্গা সিলেট: অতীতের রেকর্ড ভঙ্গ, শত কোটি টাকা বানিজ্যের আশা
প্রতিটি শিশুকে এই বিধ্বংসী রোগ থেকে রক্ষা করার জন্য পোলিও টিকাদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং সবাইকে সচেতন থাকতে হবে। এসময় রোটারী ক্লাবের অন্যান্য সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।





