উলিপুর-এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ দোকানে ১০হাজার ৫০০ টাকা জরিমানা
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বাজারে অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও নানা অনিয়মের গোপন অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন, উলিপুর সোমবার (০২ মার্চ ২০২৬) দুপুরে উলিপুর বাজারে মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
অভিযানে দেখা যায়, কয়েকটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছে এবং কিছু ক্ষেত্রে রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতে রমজান মাস উপলক্ষে খাবার রেস্টুরেন্ট, ফল ও মুদি দোকানে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
আরও পড়ুন: টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুরে ক্ষতি ২১ কোটি টাকা, মামলায় আসামি ৮০২৬ জন
এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ৩টি রেস্টুরেন্ট এবং ১টি হলুদের দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া রাস্তা দখল করে কেনাবেচার দায়ে এক ব্যক্তিকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় ৫০০ টাকা জরিমানা করা হয়। সর্বমোট জরিমানার পরিমাণ ১০,৫০০ টাকা।
আরও পড়ুন: পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), মেহেদী হাসান। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন উলিপুর।





