পটুয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

Sadek Ali
অপূর্ব সরকার, পটুয়াখালী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ন, ০৮ মার্চ ২০২৬ | আপডেট: ৮:৩৪ অপরাহ্ন, ০৭ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”—এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ৮ মার্চ দুপুরে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জাতীয় মহিলা সংস্থা পটুয়াখালী-এর যৌথ আয়োজনে এবং সোসাইটি ডেভেলপমেন্ট সোসাইটি এজেন্সি (এসডিএ), মানুষের জন্য ফাউন্ডেশন, ব্র্যাক, ঢাকা আহসানিয়া মিশনের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্য নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মাদ শহীদ হোসেন চৌধুরী।

আরও পড়ুন: চারঘাটে নির্মাণ কাজে অনিয়ম হলেই ব্যবস্থা গ্রহণ: এমপি চাঁদ

মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে-কেয়ার ইনচার্জ রেখা রানী হালদারের সঞ্চালনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মাদ তারেক হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন সুলতানা।

এছাড়া আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কিশোর রায়, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, জেলা মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, ব্লাস্ট জেলা সমন্বয়কারী অ্যাড. আবু বক্কর ছিদ্দিকী প্রমুখ।

আরও পড়ুন: দেশে সয়াবিনের বাৎসরিক চাহিদা ১৬ লাখ মেট্রিক টন

আলোচনা সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, এনজিও প্রতিনিধি এবং নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।