হাউলী যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে দরিদ্রদের মধ্যে ঈদ উপহার বিতরণ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ন, ১৯ মার্চ ২০২৬ | আপডেট: ৩:৩৫ পূর্বাহ্ন, ২৩ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হাউলী যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে এলাকার অসচ্ছল ও নিম্নআয়ের মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ছড়িয়ে দিতে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মানবিক এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল কবির পল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর সিনিয়র সহ-সভাপতি। তিনি বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সমাজের বিত্তবানদের এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজে সম্প্রীতি ও সহমর্মিতা বৃদ্ধি পায়।”

আরও পড়ুন: আমি সেই দিন হবো ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত: স্বাস্থ্যমন্ত্রী

এই উদ্যোগের আওতায় দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

আরও পড়ুন: উলিপুরে ঈদের দিন দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে লাখ টাকার ক্ষতি