চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় ঢাকা অভিমুখী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ট্রেনটি ফৌজদারহাট এলাকা অতিক্রম করার সময় হঠাৎ এর পাওয়ার কারে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন পাশের শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগিতে ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: টাঙ্গাইলে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা
খবর পেয়ে কুমিরা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা এড়ানো গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধার করার কাজ চলছে।
আরও পড়ুন: বগুড়ায় উপ-নির্বাচনে ধানের শীষের প্রচারণায় জিয়া পরিষদ
তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





