কিশোরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:১৫ পূর্বাহ্ন, ২৭ মার্চ ২০২৬ | আপডেট: ২:১৫ অপরাহ্ন, ২৭ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের নান্দলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী একটি বাস নান্দলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান ১৫ মামলার আসামী সোহেল গ্রপ্তার

দুর্ঘটনায় বাসচালকসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ ঘটনায় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন: কলাপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করা হয়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।