মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা বিএনপির পটুয়াখালীতে আলোচনা সভা অনুষ্ঠিত

Sanchoy Biswas
অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ন, ২৭ মার্চ ২০২৬ | আপডেট: ৪:১৭ পূর্বাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে পটুয়াখালীতে জেলা বিএনপির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। খোলা আকাশের নিচে আয়োজিত এ সভায় স্বাধীনতার অমর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং জাতির অগ্রযাত্রার প্রত্যয়ে বিভিন্ন বক্তব্য প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল ৪টায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সাধারণ জনগণের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: নিকলীতে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ কামাল হোসেন, পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহবুব আলম, জেলা বাস মালিক সমিতির সভাপতি বশির উদ্দিন মৃধা, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, জেলা বিএনপির নেতা মিজানুর রহমান মিজান এবং পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন প্রমুখ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী, মহিলা দলের সাধারণ সম্পাদক ফারজানা আক্তার রুমা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।

আরও পড়ুন: নবীগঞ্জে বাড়ির পাশের নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, স্বাধীনতার প্রকৃত লক্ষ্য বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে এবং গণতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।