কালবৈশাখীর তাণ্ডবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ন, ২৮ মার্চ ২০২৬ | আপডেট: ১০:০২ পূর্বাহ্ন, ২৮ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রচণ্ড কালবৈশাখী ঝড়, বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। শুক্রবার গভীর রাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানা গেছে, রাতের দিকে হঠাৎ করে ঝড়ো হাওয়া ও বৃষ্টির তীব্রতা বেড়ে গেলে নদীর পানি উত্তাল হয়ে ওঠে। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল স্থগিত করা হয়।

আরও পড়ুন: কমলনগরে ফুটপাতের ৪০ অবৈধ দোকান উচ্ছেদ

বর্তমানে পাটুরিয়া প্রান্তে কয়েকটি ফেরি এবং দৌলতদিয়া প্রান্তে কিছু ফেরি ঘাটে নোঙর করে রাখা হয়েছে। মাঝনদীতে কোনো ফেরি আটকে নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ঘাট কর্তৃপক্ষের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। পরিস্থিতির উন্নতি হলে আবারও স্বাভাবিকভাবে নৌযান চলাচল শুরু করা হবে।

আরও পড়ুন: শিশু রিফাতকে গলা কেটে হত্যা, গ্রেপ্তার ৩