চট্টগ্রামের সাবেক কমিশনার আব্দুল জলিল মন্ডল গ্রেপ্তার
ছবিঃ সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রামের সাবেক পুলিশ কমিশনার ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার আব্দুল জলিল মন্ডলকে গ্রেপ্তার করেছে ডিবি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের গ্রেফতারী পরোয়ানার ভিত্তিতে সন্ধ্যায় তাকে রাজধানীর বাসাবো এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
ডিবি জানিয়েছে, তার বিরুদ্ধে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মামলা রয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান, তার বিরুদ্ধে আইসিটির ওয়ারেন্ট পেন্ডিং ছিল।
আরও পড়ুন: যমুনার বালুচরে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
আবদুল জলিল মন্ডল পুলিশের ঢাকা অতিরিক্ত কমিশনার থাকাকালীন হেফাজতের সমাবেশ উচ্ছেদ অভিযানের কমান্ডারের দায়িত্ব পালন করছিলেন।





