বছরের শেষে চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল
চলতি বছরের শেষের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর থার্ড টার্মিনাল চালু হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন: চট্টগ্রামে মাটি ধসে নিহত ২ শ্রমিক, আহত ২
প্রতিমন্ত্রী বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখা হচ্ছে। তিনি দাবি করেন, ভবিষ্যতে সংস্থাটি আর লোকসানে যাবে না। একই সঙ্গে যাত্রীসেবা উন্নয়ন ও ভোগান্তি কমাতে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
তিনি আরও জানান, দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলো— কক্সবাজার, সুন্দরবন এবং কুয়াকাটা—কে আন্তর্জাতিক মানের পর্যটন নগরীতে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: উপজেলা পরিষদে এমপিদের ‘বসার জায়গা’ সংবিধান পরিপন্থী ও আত্মঘাতী
সরকার এসব প্রকল্প পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে বাস্তবায়নের কথা ভাবছে বলে জানান তিনি। উদ্দেশ্য হলো, বিদেশে না গিয়ে পর্যটকরা যেন বাংলাদেশেই আকর্ষণীয় গন্তব্য খুঁজে পান।
প্রতিমন্ত্রী বলেন, পর্যটন খাতকে লাভজনক ও টেকসই করতে আধুনিকায়ন ও বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।





