কমলনগর চর কালকিনিতে গভীর রাতে আওয়ামী লীগের ‘শপথ গ্রহণ’: জনমনে প্রশ্ন

Sanchoy Biswas
কবির হোসেন রাকিব, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ন, ২৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ৪:০১ অপরাহ্ন, ১৯ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ১ নং চর কালকিনি ইউনিয়নে রাতের আঁধারে মোমবাতি জ্বালিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের শপথ গ্রহণের একটি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে চর কালকিনি ইউনিয়নের একটি নির্জন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ-এর বেশ কয়েকজন নেতাকর্মী একত্রিত হন। সেখানে মোমবাতি জ্বালিয়ে তারা দলীয় বা অন্য কোনো গোপন শপথ পাঠ করেন। রাতের অন্ধকারে এ ধরনের রহস্যজনক কার্যক্রম দেখে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ও কৌতূহল ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: বগুড়ায় টিসিবির চাল অনলাইনে বিতরণ, বাস্তবে বঞ্চিত ভোক্তারা

গত ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়। এরপর থেকে দলটির অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে থাকলেও হঠাৎ করে ইউনিয়ন পর্যায়ে তাদের এই সুসংগঠিত অবস্থান এবং শপথ গ্রহণের বিষয়টিকে কেন্দ্র করে স্থানীয় জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, নিষিদ্ধ হওয়ার পরও তারা কিভাবে একস্থানে জড়ো হওয়ার সাহস পেল এবং এই শপথের পেছনে তাদের মূল উদ্দেশ্য কী? বিশেষ করে রাতের আঁধারে মোমবাতি জ্বালিয়ে এ ধরনের কর্মসূচি পালনের মাধ্যমে তারা এলাকায় কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরির পরিকল্পনা করছে কি না, তা নিয়ে এলাকাবাসী উদ্বিগ্ন।

আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি আটক

এই বিষয়ে স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।