বাংলাদেশি চিকিৎসক ডা. শরীফ আহমেদ জুনায়েদ পেলেন বিশ্বখ্যাত স্পাইন ফেলোশিপ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ন, ০১ মে ২০২৬ | আপডেট: ৫:০৫ পূর্বাহ্ন, ১৩ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের স্পাইন সার্জারি ক্ষেত্রে ঐতিহাসিক অর্জন করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (নিটোর)-এর সহযোগী অধ্যাপক ডা. শরীফ আহমেদ জুনায়েদ।

তিনি প্রথম বাংলাদেশি চিকিৎসক হিসেবে নির্বাচিত হয়েছেন স্কোলিওসিস রিসার্চ সোসাইটি (এসআরএস) কর্তৃক প্রদত্ত ২০২৬ সালের ‘রবার্ট বি. উইন্টার গ্লোবাল আউটরিচ ফেলোশিপ’-এ, যা স্কোলিওসিস চিকিৎসা ক্ষেত্রে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা হিসেবে বিবেচিত।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান ১৫ মামলার আসামী সোহেল গ্রপ্তার

এই ফেলোশিপের মাধ্যমে তিনি বিশ্বের শীর্ষ স্পাইন সেন্টারগুলোতে ৪ থেকে ৬ সপ্তাহ প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। এসআরএস এই ফেলোশিপে ভ্রমণ, আবাসন ও খরচ বাবদ সর্বোচ্চ ১২ হাজার মার্কিন ডলার পর্যন্ত সহায়তা দেবে।

ডা. জুনায়েদ তাঁর এই অর্জনকে আন্তর্জাতিক ও দেশীয় শিক্ষকদের প্রতি উৎসর্গ করেছেন এবং নিটোরের সহকর্মী ও স্কোলিওসিস রোগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

আরও পড়ুন: কলাপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ

তিনি জানান, সীমিত সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও নিটোরে জটিল স্কোলিওসিস অস্ত্রোপচার নিয়মিতভাবে সফলভাবে সম্পন্ন করা হচ্ছে। তবে আধুনিক যন্ত্রপাতি, আর্থিক সহায়তা এবং একটি বিশেষায়িত ক্লিনিক প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

দেশের নতুন প্রজন্মের এই অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার শরীফ আহমেদ জুনায়েদের বাড়ি কিশোরগঞ্জের সদর উপজেলায়। তিনি প্রতি সপ্তাহেই কিশোরগঞ্জের মানুষের চিকিৎসা সেবায় নিয়োজিত থাকেন। চিকিৎসা গবেষণায় আন্তর্জাতিক ক্ষেত্রে তার এই সর্বোচ্চ ফেলোশিপ প্রাপ্তিতে কিশোরগঞ্জবাসী গর্বিত।