আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৪৩ পূর্বাহ্ন, ০২ মে ২০২৬ | আপডেট: ৮:৪৩ পূর্বাহ্ন, ০২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জরুরি মেরামত কাজের জন্য আজ সিরাজগঞ্জের কয়েকটি এলাকায় টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

শুক্রবার (১ মে) নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ কেভি ক্যুইন ফিডারের জরুরি মেরামত, রক্ষণাবেক্ষণ কাজ এবং আশপাশের গাছের শাখা-প্রশাখা কাটার জন্য এই বিদ্যুৎ বিভ্রাট করা হবে।

আরও পড়ুন: পিলখানা বিস্ফোরক মামলায় ৮ সাবেক বিডিআর সদস্য জামিনে মুক্ত

বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোদলাপুর, কোদলাপুর বড় ব্রিজ রোড, কল্যানী চুয়াপাড়া, কল্যানী প্রাইমারি স্কুল রোড, সিরাজগঞ্জ পুলিশ লাইনস, আনসার ক্যাম্প এবং কোদলাপুর কবরস্থান রোড এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নেসকো জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে প্রতিষ্ঠানটি সবার সহযোগিতা কামনা করেছে।

আরও পড়ুন: নিকলীর হাওর পরিদর্শনে এমপি ইকবাল, সহায়তার আশ্বাস