শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Sanchoy Biswas
রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ন, ১০ মে ২০২৬ | আপডেট: ৬:৫৫ অপরাহ্ন, ১০ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ মে রোববার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন, এনএসআইয়ের উপপরিচালক মো. ইফতেখারুল হক, জেলা বিএনপির স্থগিতকৃত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান এবং জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী মো. লিখন মিয়াসহ অন্যান্যরা।

আরও পড়ুন: মা দিবসে উঠে এলো শরীয়তপুরের এক মায়ের হৃদয়ছোঁয়া জীবন-সংগ্রামের গল্প

সভায় শেরপুরের তিনটি নির্বাচনী এলাকার সংসদ সদস্যসহ সংরক্ষিত আসনের সংসদ সদস্য তাদের বক্তব্যে শেরপুরের উন্নয়ন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ওই সময় জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ, সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কাপাসিয়ায় পাঁচ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা