মীর্জাপুরের গোড়াই ইউপি চেয়ারম্যানের লাগামহীন দুর্নীতি
বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় দুর্নীতির এক মহারাজত্ব কায়েম করেছেন এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান। তাও আবার তিনি নির্বাচিত চেয়ারম্যান নন। প্যানেল চেয়ারম্যান। সেটিও আবার প্যানেল চেয়ারম্যান-১ নন। প্যানেল চেয়ারম্যান-২। এলাকায় তার দুর্নীতির বিরুদ্ধে কেউ কিছু বলতে পারে না। তার রয়েছে পালিত সন্ত্রাসী বাহিনী। এই সন্ত্রাসী বাহিনীর নেতৃত্বে রয়েছে তারই নিজের ছেলে। কেউ তার অপকর্মের প্রতিবাদ করলে এই সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে তাকে হেনস্তা করা হয়।
দোর্দণ্ড প্রতাপশালী এই চেয়ারম্যানের নাম কামরুজ্জামান। টাঙ্গাইল জেলার মীর্জাপুর থানাধীন ১০নং গোড়াই ইউনিয়ন পরিষদের ২নং প্যানেল চেয়ারম্যান তিনি। এলাকাবাসীর অভিযোগ, তার দুর্নীতি, অপকর্ম ও নানা অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। কিন্তু কেউ কোনো প্রতিবাদ করার সাহস পায় না। রাতদিন সারাক্ষণ সন্ত্রাসী বাহিনী পরিবেষ্টিত থাকে।
আরও পড়ুন: মাদকবিরোধী প্রচারণায় ফুটবল প্রতিযোগিতায় চরশেরপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন
সম্প্রতি তার দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে ৭ জন ইউপি সদস্য টাঙ্গাইলের জেলা প্রশাসক বরাবর একটি দরখাস্ত দেন। এই দরখাস্তের অনুলিপি দেওয়া হয় সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; বিভাগীয় কমিশনার, ঢাকা; উপ-পরিচালক, স্থানীয় সরকার শাখা, টাঙ্গাইল এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা, মীর্জাপুর বরাবর।
পরবর্তীতে ওপর মহলে দেনদরবার করে তিনি আপাতত একটি স্থগিত করান। এরপর তিনি আরও জোরেশোরে তার সব অপকর্ম চালিয়ে যাচ্ছেন। তার দুর্নীতির ফিরিস্তি পরবর্তীতে বিস্তারিত তুলে ধরা হবে।
আরও পড়ুন: চাঁদপুরে জনসংখ্যা দিবস পালিত





