ফেনীতে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন, ফেনী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ন, ২৫ মে ২০২৬ | আপডেট: ১১:৫৮ অপরাহ্ন, ২৫ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফেনীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন করেছে নজরুল একাডেমি।

সোমবার (২৫ মে) সকালে শহরের নবীনচন্দ্র সেন কালচারাল সেন্টার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক এম. এ. খালেক।

আরও পড়ুন: কিশোরগঞ্জ হাওরে পিকআপ–মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

সংগঠনের সভাপতি ফখরুদ্দিন আলী আহম্মদ তিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোস্তফা কামাল বুলবুল, মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, রুবাইত হক রবি ও কাজী ইকবাল আহমেদ পরান। এছাড়া সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন ইকবাল আলম, হারুন অর রশিদ, জাফর উল্লাহ, মাসুম বিল্লাহ, ডালিম হাজারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা জাতীয় কবির অসাম্প্রদায়িক চেতনা, সাম্যবাদী দর্শন ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে নজরুলের প্রগতিশীল চিন্তা ও বিদ্রোহী চেতনাকে সমাজে ধারণ করার আহ্বান জানান।

আরও পড়ুন: নিকলীতে মাদকের আখড়ায় পুলিশের হানা, ৩৪ লিটার চোলাই মদসহ কুখ্যাত নারী মাদক কারবারি গ্রেপ্তার; স্বামী পলাতক

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলসংগীত, নৃত্য ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নতুন প্রজন্মের কাছে কবি নজরুলের সাহিত্য, সংগীত ও মানবিক আদর্শ পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।