আশুলিয়ায় অটোরিকশা ছিনতাই চক্রের ৩ সদস্যসহ মাদক ও অস্ত্রসহ আটক ৮

Sanchoy Biswas
জাহাঙ্গীর আলম প্রধান, আশুলিয়া
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ন, ০৮ জুন ২০২৬ | আপডেট: ৭:৪৮ পূর্বাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে অটোরিকশা চালককে অজ্ঞান করে গাড়ি ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। এছাড়া পৃথক অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ আরও ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। পরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়।

আরও পড়ুন: শ্যামনগরে ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই

পুলিশ জানায়, বিশেষ অভিযান পরিচালনাকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় সড়কের পাশে এক অটোরিকশা চালককে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয় এবং চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।

এদিকে, মাদকবিরোধী পৃথক অভিযানে বিভিন্ন এলাকা থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১০০ পিস ইয়াবাসহ শহিদুল ও আজাহার নামে দুই মাদক ব্যবসায়ী, ইয়ারপুরের মোল্লাবাজার এলাকা থেকে ১৪ পিস ইয়াবাসহ লুৎফর, আউকপাড়া এলাকা থেকে ২০০ গ্রাম গাঁজাসহ রিয়াজ উদ্দীন এবং শিমুলিয়ার কলতাসূতি এলাকা থেকে ৩১ পিস ইয়াবাসহ রিপনকে আটক করা হয়।

আরও পড়ুন: রাষ্ট্রপতি পদক পেলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার

এছাড়া, আশুলিয়ার চাড়ালপাড়া এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

ওসি তরিকুল ইসলাম জানান, সন্ত্রাস ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।