কিশোরগঞ্জ চেম্বারে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষণা
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ (দ্বিবার্ষিক) মেয়াদের পরিচালনা পর্ষদের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
শনিবার (১১ জুলাই) কিশোরগঞ্জের সোল এলাকায় অবস্থিত চেম্বার ভবনে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নাম ঘোষণা করা হয়।
আরও পড়ুন: নিকলীতে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. মাসুদুল হাসানের সভাপতিত্বে এবং বর্তমান সভাপতি এ.কে.এম. মুজিবুর রহমান বেলাল, সিনিয়র সহ-সভাপতি ইকবাল আহমেদ চৌধুরী অপু, সহ-সভাপতি মো. শামছুল ইসলাম শামীমসহ সকল পরিচালকের উপস্থিতিতে, নির্বাচন বোর্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে সভায় নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নাম ঘোষণা করেন।
এতে নতুন পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন লায়ন আবু বকর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. দেলোয়ার হোসেন দিলু এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. এহতেশামুল হুদা মুনাক্কী।
আরও পড়ুন: নবীগঞ্জে বাড়ির পাশের নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
এ ছাড়া পরিচালক নির্বাচিত হয়েছেন মো. আসাদুজ্জামান জি.এস. শরীফ, এ.কে.এম. মিজানুর রহমান, এ.কে.এম. মাহফুজুর রহমান বাপ্পী, এ.এফ.এফ. ইমদাদ উল্লাহ, মো. আবদুল্লাহ আল মোত্তাইমিন (লাকমিয়া), মো. আক্তারুজ্জামান রুবেল, মো. খাইরুল বাশার মামুন, এ.এইচ.এম. জুনায়েদ পিন্টু, এ.কে.এম. খালেক ভূঞা, মো. মতিউর রহমান, রিজওয়ানুল আলম জোসেফ, শওকত হাসান বাবু এবং কাজী সানাউল করীম রাসেল।
নাম ঘোষণার সঙ্গে সঙ্গে নবনির্বাচিত পরিচালনা পর্ষদকে নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান এবং সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় সভায় নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম, সদস্য আবদুল আজিজ মানিক, সদস্য সেলিনা ইয়াসমিন কাকলীসহ নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্য এবং সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।





