নরসিংদীতে গ্যাস সরবরাহ নিয়ে জরুরি ঘোষণা
ছবিঃ সংগৃহীত
নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ এলাকায় তিতাস গ্যাসের ১৪ ইঞ্চি সঞ্চালন পাইপলাইনে জরুরি মেরামত কাজের জন্য শনিবার (১৮ জুলাই) দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত আশুগঞ্জ থেকে নরসিংদীমুখী গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পাইপলাইনে অবৈধ গ্যাস সংযোগের কারণে লিকেজ সৃষ্টি হওয়ায় জরুরি ভিত্তিতে মেরামত কাজ পরিচালনা করা হচ্ছে। এ কারণে নির্ধারিত সময়ের জন্য ওই সঞ্চালন লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
আরও পড়ুন: নিকলীতে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
তবে গ্রাহকদের ভোগান্তি কমাতে বিকল্প সঞ্চালন লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, নির্ধারিত সময়ের মধ্যে মেরামত কাজ শেষ হলে রাত ১২টার পর স্বাভাবিকভাবে গ্যাস সরবরাহ পুনরায় চালু করা হবে।





