কুলাউড়ায় ভাটেরা জেনারেল হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবার যাত্রা শুরু
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের জরুরি চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে আধুনিক অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) হাসপাতাল প্রাঙ্গণে ফিতা কেটে নতুন এ অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করেন রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও হাসপাতালের চেয়ারম্যান ডা. আহমদ আল আমিন।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. হামিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. আহমদ আল আমিন বলেন, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই অ্যাম্বুলেন্স চালুর মাধ্যমে জরুরি রোগী পরিবহনে হাসপাতালের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। বিশেষ করে সংকটাপন্ন রোগীদের দ্রুত, নিরাপদ ও সময়োপযোগীভাবে উন্নত চিকিৎসাকেন্দ্রে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
আরও পড়ুন: ব্রহ্মপুত্রে নিখোঁজের তিন দিন পর মিলল কৃষকের মরদেহ
অনুষ্ঠানে হাসপাতালের পরিচালনা পর্ষদের সদস্য, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





