গ্যাস সিলিন্ডারে মিলল বিপুল পরিমাণ গাঁজা

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ১:৪১ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬ | আপডেট: ৬:১৫ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে ২৪ কেজি গাঁজা উদ্ধার ও ৩ জনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার  কসবা থানার মৃত বলী আকবরের ছেলে আলমগীর মিয়া (৫৫), একই থানার তাজুল মিয়ার ছেলে আলম ওরফে সজল মিয়া (২২) ও হবিগঞ্জের মাধবপুর থানার জসিম উদ্দিনের ছেলে তানভীর হোসেন (২৩)। এসময় তাদের কাছ থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: নরসিংদীতে স্ত্রীকে হত্যার পর লাশ মাটিচাপা, স্বামী আটক

পুলিশ সূত্রে জানা যায়, ১৯ আগস্ট (বুধবার) গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক জামিরুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল শিবপুর উপজেলার যোশর উত্তরপাড়া নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে একটি প্রাইভেটকারের তল্লাশি চালানো হয়। এসময় প্রাইভেটকারের পিছনে গ্যাস সিলিন্ডারের ভিতর সুকৌশলে  ডিবির লুকানো অবস্থায় ২৪ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হন।

ওসি আবুল কায়েস আকন্দ বলেন, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল-ফারুক এর নির্দেশনায় জেলাব্যাপী মাদকবিরোধী অভিযান চলছে। এরই মাঝে মাদক কারবারিরা পুলিশের চোখ ফাঁকি দিতে ভিন্ন কৌশল অবলম্বন করে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের ভিতর কৌশলে গাঁজা বহন করছিল, তারা যে কৌশলই অবলম্বন করুক না কেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে পুলিশ বলে জানান।

আরও পড়ুন: কুলাউড়ায় ‘নতুন কুড়ি স্পোর্টস’-এর প্রস্তুতি সভা

পরে এ বিষয়ে শিবপুর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।