টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় লেগুনা চালক নিহত

Sadek Ali
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ৯:২২ পূর্বাহ্ন, ২১ অগাস্ট ২০২৬ | আপডেট: ১১:৩৫ পূর্বাহ্ন, ২১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতীতে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি লেগুনা পাশের খাদে পড়ে যায়। এতে লেগুনার চালক মাসুদ ঘটনাস্থলেই নিহত হন।

বৃহস্পতিবার(২০ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার রাজাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: পিরোজপুরে খাল-বিলে অভিযান, বিপুল পরিমাণ চায়নাদুয়ারি জাল জব্দ

নিহত মাসুদ কালিহাতী উপজেলার আইসড়াবাড়ি এলাকার বাসিন্দা।

নিহতের পরিবার ও রেলওয়ে কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রাজাবাড়ি এলাকার ওই রেলক্রসিং অতিক্রম করছিল। একই সময়ে মাসুদ লেগুনা নিয়ে বাড়ি ফিরছিলেন। অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় লেগুনাটিকে ট্রেন ধাক্কা দিলে সেটি ছিটকে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাসুদের মৃত্যু হয়।

আরও পড়ুন: প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে হত্যা, মামলার বাদী চাম্পা গ্রেপ্তার

পরে স্থানীয়দের সহযোগিতায় নিহতের মরদেহ বাড়িতে নিয়ে যায় পরিবার।