২৭৭ জন কর্মকর্তাকে উপসচিব পদোন্নতি
২৭৭ জন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি প্রদান করেছে সরকার। পদোন্নতির পর তাঁদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
আরও পড়ুন: নিয়ন্ত্রণে চকবাজারের আগুন, সরু গলি ও তারের জটে আগুন নেভাতে বেগ
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তালিকায় থাকা কর্মকর্তাদের সরকারের উপসচিব পদে পদোন্নতি দেওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে নিয়োগ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
আরও পড়ুন: ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের সব ফ্লাইট বন্ধ
পদোন্নতিপ্রাপ্ত ২৭৭ কর্মকর্তার বিস্তারিত তালিকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে প্রকাশ করা হয়েছে। তালিকাটি দুই অংশে দেওয়া হয়েছে।





