সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামের স্ত্রী ও দুই শ্যালক আটক
পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী, সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানাকে তাঁর দুই ভাইসহ আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
রোববার (২৯ নভেম্বর) সকালে ডিবিপ্রধান শফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫০, মামলা ৩৫
জানা গেছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আসামি হিসেবে তালিকাভুক্ত রয়েছেন শায়লা ফারজানা। এ ছাড়া তাঁর পলাতক স্বামী মনিরুল ইসলামের নির্দেশনায় সহিংসতা ও নাশকতার পরিকল্পনার সঙ্গে তিনি যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শায়লা ফারজানা ও তাঁর দুই ভাইকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: ৫ হাজার প্রতিযোগীর অংশগ্রহণে শেষ হলো ডিএনসিসি আন্তর্জাতিক হাফ ম্যারাথন





