ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫০, মামলা ৩৫

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:৩৬ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫০ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৩৫ টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৮ জন, লালবাগ বিভাগ ৫৭ জন, ওয়ারী বিভাগ ৭৮ জন, মতিঝিল বিভাগ ৫২ জন, তেজগাঁও বিভাগ ৬৪ জন, মিরপুর বিভাগ  ১৬৫ জন, গুলশান বিভাগ ৫০ জন উত্তরা বিভাগ ৪২ জন, ও গোয়েন্দা বিভাগ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: ৫ হাজার প্রতিযোগীর অংশগ্রহণে শেষ হলো ডিএনসিসি আন্তর্জাতিক হাফ ম্যারাথন

অভিযানকালে ২ টি বিদেশি পিস্তল, ২ টি ম্যাগজিন, ৯ রাউন্ড গুলি, ১টি অবিস্ফোরিত ককটেল, ১০টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২০৫৪ পিস ইয়াবা, ৬ টি মোবাইল ফোন ও ১জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: রাজধানীর আবাসিক হোটেলে ঢুকে ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা, আহত ২

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।