কুলাউড়ায় পূবালী ব্যাংকের সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন

Sanchoy Biswas
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬ | আপডেট: ১২:২৮ পূর্বাহ্ন, ১৩ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের দক্ষিণ বাজারে পূবালী ব্যাংক পিএলসি’র কুলাউড়া শাখার অধীনে সেলফ সার্ভিস সেন্টার (ডিজিটাল ব্যাংকিং) উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেন্টারটির উদ্বোধন করেন পূবালী ব্যাংকের সিলেটের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নতুন এই সেলফ সার্ভিস সেন্টারের মাধ্যমে দক্ষিণ বাজারের ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকরা আরও সহজে এবং দ্রুত বিভিন্ন ডিজিটাল ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান ১৫ মামলার আসামী সোহেল গ্রপ্তার

পূবালী ব্যাংক কুলাউড়া শাখার ব্যবস্থাপক আবুল খায়ের মো. ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংকের মৌলভীবাজার অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক প্রদ্যুত কান্তি দাস এবং সহকারী মহাব্যবস্থাপক আলমগীর হোসেন।

এ সময় পূবালী ব্যাংকের কুলাউড়া শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, দক্ষিণ বাজারের ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কলাপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ