তেঁতুলঝোড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ, জনগণের সেবায় আমান উল্লাহ আমান

Sanchoy Biswas
মো. রফিকুল ইসলাম জিলু, আশুলিয়া (সাভার)প্রতিনিধি
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬ | আপডেট: ৯:৪৪ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়।

আরও পড়ুন: ফতেহপুর জামশেদীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য, জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান।

প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, “আপনারা আমাকে ১৪১টি কেন্দ্রে ভোট দিয়ে জয়ী করেছেন। আমি আপনাদের সেবায় নিয়োজিত, আপনাদের সেবায় মরে যাব। এমপি-মন্ত্রী কোনো কিছু নয়, স্থায়ী কমিটির সদস্য হওয়াও কোনো কিছু নয়। মাননীয় প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখে আমাকে স্থায়ী কমিটির সদস্য করেছেন। সেই আস্থা ও বিশ্বাস ধারণ করে জনগণের সঙ্গে সরকারের একটি সেতুবন্ধন তৈরি করব।”

আরও পড়ুন: গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো, গ্রেপ্তার ২

সভাপতিত্ব করেন তেঁতুলঝোড়া ইউনিয়নের বিএনপি হাজী মোহাম্মদ মহিউদ্দিন, সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ। এ সময় উপস্থিত ছিলেন সাভার থানা অফিসার্স ইনচার্জ, তেঁতুলঝোড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল, অ্যাডভোকেট মেহেদী হাসানসহ বিএনপি অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।