আমিরাবাদ বিসি লাহা স্কুল অ্যান্ড কলেজে ইবাদতখানা উদ্বোধন

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন, সোনাগাজী (ফেনী)
প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬ | আপডেট: ৯:৪৫ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফেনীর সোনাগাজী উপজেলার ৯ নম্বর নবাবপুর ইউনিয়নের আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত ‘মরহুম মাস্টার মো. আবুল হোসেন ইবাদতখানা’ উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ২০২৬ (হিজরি ১৪৪৮) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সেলিম বাদশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও ৯ নম্বর নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল আলম জহির।

আরও পড়ুন: ফতেহপুর জামশেদীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

কলেজের প্রভাষক আহসান উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর নবাবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ুম, ফেনী জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ও মহদিয়া জামে মসজিদের খতিব মাওলানা নুরুন নবী, সফরপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল আফসার, মুফতি রফিকুল ইসলাম, বাথানিয়া দুলুমা আজিম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাস্টার শেখ একরামুল হক, তাহেরা বেগম উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা নুর নবী, ভোর বাজার অ্যাডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা শহীদুল ইসলাম, নবাবপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ ইব্রাহিম, আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজের ধর্মীয় শিক্ষক বোরহান উদ্দিন এবং দাসেরহাট উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আবদুল জব্বার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ রানা, মামুন, স্থানীয় এলাকাবাসী এবং আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো, গ্রেপ্তার ২

অনুষ্ঠানে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর জীবন, আদর্শ ও মানবতার শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

নবনির্মিত ইবাদতখানাটি আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক ও সাবেক গভর্নিং বডির সভাপতি মরহুম মাস্টার মো. আবুল হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মাণ করা হয়েছে।