জয়পুরহাটে বেকারদের মাঝে ভ্যানগাড়ি বিতরণ

Sanchoy Biswas
মো. মনিরুজ্জামান মনির, জয়পুরহাট
প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬ | আপডেট: ৫:০১ পূর্বাহ্ন, ১৩ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জয়পুরহাটে কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ১৫ জন বেকার যুবকের মাঝে ১৫টি ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জয়পুরহাট জেলা পরিষদ কার্যালয় চত্বরে জেলা পরিষদের উদ্যোগে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান ১৫ মামলার আসামী সোহেল গ্রপ্তার

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে ভ্যানগাড়িগুলো হস্তান্তর করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ রানা প্রধান বলেন, বেকারত্ব দূরীকরণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সাধারণ মানুষকে স্বাবলম্বী করতে জেলা পরিষদ নানামুখী উদ্যোগ গ্রহণ করছে। এই ভ্যানগাড়িগুলো বেকার যুবকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তার পাশাপাশি তাদের পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনবে।

আরও পড়ুন: কলাপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মুশফিকুর রহমান, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুল আলীম।

এছাড়া অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।