হরিরামপুরে ১ যুগেও হয়নি রাস্তা সংস্কার, ঝুঁকিতে চলাচল

Sanchoy Biswas
মোহাম্মদ আলী, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ন, ২৯ অগাস্ট ২০২৬ | আপডেট: ৮:০৭ অপরাহ্ন, ২৯ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে দীর্ঘ ১ যুগ ধরে স্বপ্নপুরী হতে দিয়াপাড় আশ্রয়ন প্রকল্প পর্যন্ত ৪ কি.মি. সরকারি রাস্তার কোনো সংস্কার হয়নি। ঝুঁকিপূর্ণ রাস্তার কারণে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

সরেজমিনে তদারকি করে জানা যায়, রাস্তার মধ্যে গর্ত থাকার কারণে ঝুঁকিপূর্ণ অধিকাংশ রাস্তা এখন চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। এমতাবস্থায় এ এলাকায় কৃষিপণ্য ও মালামাল সরবরাহের যাতায়াতের যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। এমনকি বৃষ্টির দিনে সাধারণ মানুষের চলাচল কষ্টসাধ্য। স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীদের বর্ষার মৌসুমে এই রাস্তাটি একমাত্র যাতায়াতের মাধ্যম।

আরও পড়ুন: গাজীপুরে ধর্ষণের শিকার শিশুর পাশে নিপীড়িত নারী ও শিশু সহায়তা সেল

স্থানীয়দের অভিযোগ, একাধিকবার এ বিষয়ে কর্তৃপক্ষকে জানানোর পরেও আদৌ কোনো কার্যকর পদক্ষেপ নেই। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় একাধিকবার প্রতিবেদন প্রকাশের পরেও এখন পর্যন্ত নেওয়া হয়নি কোনো প্রয়োজনীয় ব্যবস্থা।

অতিদ্রুত রাস্তাটি সংস্কার করা সময়ের দাবি বলে মন্তব্য করেন স্থানীয়রা। স্থানীয়রা আরও জানান, আমরা ওপর মহলের হস্তক্ষেপ কামনা করছি।

আরও পড়ুন: তিন বছর পর পটুয়াখালীর মঞ্চে আলো ‘থিয়েটারওয়ালা’য় ফিরে এল নাটকের প্রাণ

এ ব্যাপারে চালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল গফফার বলেন, একাধিকবার মাসিক মিটিংয়ে রাস্তার ব্যাপারে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, কর্তৃপক্ষ তাকে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।