পঞ্চগড় জিরো পয়েন্ট পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ন, ৩১ অগাস্ট ২০২৬ | আপডেট: ২:২৭ অপরাহ্ন, ৩১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তিন দিনের উত্তরাঞ্চল সফরে বের হওয়া মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরোপয়েন্টে ঘুরে দেখেছেন। সোমবার (৩১ আগস্ট) সকালে সফরসূচির দ্বিতীয় দিনে তিনি সীমান্ত এলাকাটি পরিদর্শন করেন এবং সেলফি তুলে সময়টি স্মরণীয় করে রাখেন।

এর আগে ভোরে তিনি তেঁতুলিয়ার মহানন্দা নদী ও ডাকবাংলো এলাকা ঘুরে দেখেন। পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও রকস মিউজিয়াম পরিদর্শন করেন।

আরও পড়ুন: শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

সফর শেষে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সঙ্গে পঞ্চগড় সার্কিট হাউসে মতবিনিময় করার কথা রয়েছে।

এর আগে রোববার (৩০ আগস্ট) সফরের প্রথম দিনে মার্কিন রাষ্ট্রদূত রংপুরে একটি আধুনিক ডেইরি খামার ও স্থানীয় ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করেন।

আরও পড়ুন: মির্জা ফখরুলের আসনসহ ১১ সংসদীয় আসনের সীমানা নিয়ে নতুন গেজেট