নীলফামারীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদল নেতার খাবার বিতরণ

Any Akter
নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ৬:০২ অপরাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৭:১৯ অপরাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর)  শহরের বিভিন্ন স্থানে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নির্দেশনায় এ কর্মসূচি পালিত হয়।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে এ.আর ক্লিনিকে মোবাইল কোর্ট, বিভিন্ন অনিয়মে ৮০ হাজার টাকা জরিমানা

শহীদ জিয়া পরিষদ কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা এস এম মিলনের সার্বিক সহায়তায় দিনব্যাপী অটোরিকশায় করে শহরের এক হাজার দুস্থ মানুষের হাতে এসব খাবার তুলে দেওয়া হয়।

খাবার বিতরণকালে জেলা ও স্থানীয় ছাত্রদলের সাবেক নেতাকর্মীসহ লিখন ইসলাম, কামরুল ইসলাম, জনি ইসলাম, সৈকত ইসলাম, মারুফ মিয়া, আজিম, সামির আহম্মেদ এবং ফিরোজ উপস্থিত ছিলেন।  

আরও পড়ুন: জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বোমা মেশিন ও ১২ বারকি নৌকা জব্দ