কুলাউড়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Sanchoy Biswas
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৯:৩০ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ আগস্ট) বিকেলে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয় হলরুমে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে এবং মহতেছিন আলী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ফয়জুর রহমান ছুরুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, শরাফত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহেদ আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম মছব্বির আলী প্রমুখ।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঠাকুরগাঁওয়ে আখের মাঠে সবুজের স্বপ্ন

প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে উপজেলার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।