গাজীপুরকে অপরাধমুক্ত ও নিরাপদ জনপদ গড়ার প্রত্যয় নতুন এসপির

Shahrier Islam Pallab
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৭:৪২ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধমুক্ত একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন। বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং, চুরি এবং বিভিন্ন অপরাধের বিষয়ে সাংবাদিকরা তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। সভায় বক্তব্য দেন গাজীপুরে কর্মরত বিভিন্ন টেলিভিশন ও জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক বৃন্দ। 

আরও পড়ুন: পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাস ৩৩৬,নতুন জিপিএ-৫ ২০৭ জন

পুলিশ সুপার মো. জসিম উদ্দিন বলেন, শিল্পসমৃদ্ধ ও জনবহুল গাজীপুরকে অপরাধমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে পুলিশ কাজ করবে। তবে অপরাধ নিয়ন্ত্রণে শুধু পুলিশের একক প্রচেষ্টায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা কঠিন। এ জন্য গণমাধ্যম, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণের সম্মিলিত ভূমিকা এবং সামাজিক আন্দোলন প্রয়োজন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করতে হবে।

আরও পড়ুন: নিকলীতে অবৈধ বালু ভরাটে বন্ধ পানি নিষ্কাশন, পানিবন্দি ২০০ পরিবার

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হক রেজা এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আমিনুল ইসলাম।