নদীভাঙন কবলিত হরিরামপুরে ৪০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ

Shahrier Islam Pallab
মোহাম্মদ আলী, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৫:৫৯ অপরাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে শুকনা খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের জয়পুর পদ্মারপাড় এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২  আসনের সাংসদ ইঞ্জিনিয়ার  মঈনুল ইসলাম খান(শান্ত)।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার।

আরও পড়ুন: ইজারাবিহীন নদী থেকে লুট করা বালু ইউএনও কার্যালয়ের সামনে, জেলা জুড়ে তোলপাড়

এ সময় উপস্থিত ছিলেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বিসরাত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা, সাধারণ সম্পাদক মো.শামিম আহমেদ, লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন এবং লেছড়াগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


আরও পড়ুন: গভীর রাতে অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা আলহাজ্ব হযরত আলী

উল্লেখ্য, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে শুকনা খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারের জন্য একটি করে বস্তায় প্রায় ১৪ কেজির বেশি শুকনা খাবার উপকরণ দেওয়া হয়।

এসময় মানিকগঞ্জ -২ আসেন সাংসদ ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান (শান্ত) বলেন,নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে  সরকারের পক্ষ হতে বিনামূল্যে শুকনা খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আমরা সরকারের পক্ষ হতে চেষ্টা করছি ভাঙন রোধ ঠেকাতে।

স্থানীয়রা জানান, পদ্মা নদীর ভাঙনে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ধরনের সহায়তা তাদের দুর্যোগকালীন সময়ে কিছুটা স্বস্তি দেবে।