লংলা কলেজে নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

Sanchoy Biswas
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:১২ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ার লংলা আধুনিক ডিগ্রি কলেজে নজরুল বর্ষের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বুধবার কলেজে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আহ্বানে নজরুল বর্ষ উপলক্ষে ৩ দিনব্যাপী নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

লংলা আধুনিক ডিগ্রি কলেজের সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক ইন্দ্রজিৎ রায়ের সভাপতিত্বে ও সমরেশ দাস রায়ের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নজমুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক প্রতিনিধি নাজমা বানু, সহকারী অধ্যাপক জয়ন্ত কুমার দেবনাথ, শিক্ষক প্রতিনিধি মো. আব্দুল মালিক, শিক্ষক প্রতিনিধি সুরজিৎ কুমার দেব। এছাড়াও আরও উপস্থিত ছিলেন সুয়েজ খান, আকতার হোসেন, মিনহাজুল আবেদিন, জওহর লালা চক্রবর্তী, সুবীর মন্ডল, রিজন মিয়া, মঈনুল ইসলাম, খায়রুল আনাম, শিল্পী সুদর্শন রবিদাস, সাংবাদিক সৈয়দ আশফাক হোসেন তানভীর ও হাসান আল মাহমুদ রাজু প্রমুখ।

আরও পড়ুন: ভৈরবে সেরা বিদ্যালয়ের সম্মাননা পেল কমলপুর মোজাফফর বেপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়

তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় নজরুলসংগীত, নজরুলের কবিতা আবৃত্তি, একক অভিনয় ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিচারকের দায়িত্বে ছিলেন সহকারী অধ্যাপক মোহাম্মদ মাজহারুল ইসলাম, গায়ত্রী চক্রবর্তী, গোলাপ মিয়া, সাফায়েত উল্লাহ, সৈয়দ আতিকুজ্জামান ও মিঠুন চক্রবর্তী। কলেজ পর্যায়ে প্রথম স্থান অধিকারীবৃন্দ উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করবেন।

আরও পড়ুন: চাচিকে গলা কেটে হত্যা, ভাতিজা আটক

অনুষ্ঠানে নজরুলসংগীত পরিবেশন করেন গায়ত্রী চক্রবর্তী, সৈয়দ আতিকুজ্জামান, সমরেশ দাস রায়, মিঠুন চক্রবর্তী ও সবিতা মালাকার এবং কবিতা আবৃত্তি করেন মোহাম্মদ মাজহারুল ইসলাম।