জীবননগরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, আহত ৬
চুয়াডাঙ্গার জীবননগরে যাত্রীবাহী পূর্বাশা পরিবহনের একটি বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আহরণ (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। আহতদেরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ঠিকানা জানা যায়নি। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জীবননগর-দওনগর সড়কের পাথিলা ঈদগাহের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত আহরণ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কাজীরবেড় গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। তার ছেলে আসিফ (২২) গুরুতর আহত হওয়ায় তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যশোরে রেফার করা হয়েছে। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানায়, দত্তনগর থেকে
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
পূর্বাশা পরিবহনের একটি বাস জীবননগরের দিকে আসছিলো। অপরদিকে জীবননগর থেকে একটি ইজিবাইক দত্তনগরের দিকে যাচ্ছিল। ইজিবাইকটি পাথিলা ঈদগাহের নিকট পৌছালে বিপরীত দিক থেকে আসা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইক আরোহী আহরণ নামে ওই নারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। এবং ইজিবাইকে থাকা অন্যরা গুরুতর আহত হন।
জীবননগর থানার ওসি মো. সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





