কুলাউড়ায় মোবাইল কোর্টের অভিযানে জরিমানা

Sadek Ali
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া
প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৩:১০ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে সরকারি রাস্তা র জায়গা দখল করে বাউন্ডারি নির্মাণের অভিযোগে মোঃ ফাতু মিয়া নামে একজনকে অর্থদণ্ড করা হয়েছে। বুধবার এ অভিযান পরিচালনা করা হয় উপজেলার ব্রাহ্মণ বাজারের মিশন চৌমুহনীতে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস মোবাইল কোর্ট পরিচালনা করেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান 

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

মসজিদের জায়গা নিয়ে দ্বন্দের সূত্রপাতের কারণে সড়কের রাস্তা দখল করে বাউন্ডারি দেওয়ার জন্য অভিযুক্ত মো ফাতু মিয়াকে স্থানীয় সরকার আইন, ২০০৯ এর ৮৯ ধারা মোতাবেক ১০,০০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়া সাত দিনের মধ্যে বাউন্ডারি ওয়াল সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৯