আওয়ামীলীগের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শ্রীপুর পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিন শেষে আবার উড়াল সেতুর নিচে এসে শেষ হয়।
আরও পড়ুন: চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর শোষণ, নির্যাতন, লুটপাট করে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা ও তার দোসররা। মাত্র ছয় মাসের মাথায় তারা আবার মাথাচাড়া দিয়ে ওঠার দুঃসাহস দেখাচ্ছেন। দেশকে পরিকল্পিত ভাবে অস্থিতিশীল করার পায়তারা করছে। বিভিন্ন স্থানে হামলার মাধ্যমে ফের সন্ত্রাসী করছে। এসব সন্ত্রাসী কার্যক্রম প্রতিহতের ঘোষণা দেন তারা।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, অ্যাডভোকেট আহসান কবির, সাইফুল হক মোল্লা, খোকন প্রধান, শাহাজাহন সজল, শাহরিয়ার ইকবাল জিয়াসহ দলে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে ৩৭ শিক্ষার্থী হাসপাতালে





