শনিবার কুলাউড়ায় আসছেন ডাকসু ভিপি

Shahrier Islam Pallab
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৫:১৯ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে কুলাউড়া সরকারি কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। সকাল সাড়ে ১০টায় কলেজ ক্যাম্পাসে একাদশ ও অনার্স ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে অনুষ্ঠান শেষে বিকেলে ব্রাহ্মণবাজারেও সাদিক কায়েম একটি জনসভায় অংশ নেবেন।

আরও পড়ুন: একাদশ শ্রেণির দুইশতাধিক শিক্ষার্থীকে বরণ করে নিল ন্যাশনাল আইডিয়াল কলেজ