বগুড়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ভারসাম্যহীন গৃহবধূর

Shahrier Islam Pallab
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৫:৪৮ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়া সদর উপজেলার শহরদিঘী এলাকায় ট্রেনে কাটা পড়ে রাবেয়া (৪২) নামের এক মানসিক ভারসাম্যহীন গৃহবধূর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। কৈচড় গফুর রোড সংলগ্ন রেল লাইনে এই দুর্ঘটনা ঘটে। ​নিহত রাবেয়া বগুড়া শহরদিঘী গ্রামের আব্দুল হালিমের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় যে, (২৮শে সেপ্টেম্বর) সোমবার নিহত রাবেয়া গত প্রায় তিন মাস ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল। গত রবিবার সকালে তিনি পরিবারের অজান্তে কৈচড় গফুর রোড এলাকার রেল লাইনের ওপর দিয়ে হাঁটাহাটি করতে ছিল। এসময় সান্তাহার থেকে লালমনিরহাটগামী করতোয়া এক্সপ্রেস ট্রেন অতিক্রম করার সময় অসাবধানতা বশতঃ ট্রেনে কাটা পড়ে ঘটনা স্থলেই তার মৃত্যু ঘটে। এতে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সংবাদ পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: কুলাউড়ায় বেদখলে থাকা ২৯ শতক সরকারি জমি উদ্ধার

​এবিষয়ে রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন যে, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নারীর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহের ময়না তদন্ত করা হয়নি। তবে যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।