হরিরামপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Shahrier Islam Pallab
মোহাম্মদ আলী, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ৭:০০ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার।

উল্লেখ্য,এ বছর হরিরামপুর উপজেলায় মোট ৬৩টি মন্দিরে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজামণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জয়পুরহাট সীমান্তে ৩ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বিসরাত হোসেন, উপজেলা প্রকৌশলী শাহিনুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা তৌহিদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করীম,হরিরামপুর থানার অফিসার ইনচার্জ তৌফিক আজম, হরিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা, সাধারণ সম্পাদক মো. শামিম আহমেদ,  উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিল্টু দত্ত, সাবেক সাধারণ সম্পাদক বাবু নেপাল হালদার এবং উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি লিটন হালদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে পুরস্কার পেল রাজশাহী সিটি করপোরেশন

উপস্থিত বক্তরা আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতি দেন।