নীলফামারীতে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে নীলফামারীতে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সিভিল সার্জন অফিসের আয়োজনে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিং এর সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় চত্ত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে সিভিল সার্জনের সন্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ আতিউর রহমান শেখ, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচীর এলাকা ব্যবস্থাপক মোঃ শাহিনুর ইসলাম, ব্র্যাক যক্ষা নিয়ন্ত্রন কর্মসুচীর জেলা ব্যবস্থাপক মোঃ কামরুজ্জামানসহ আরো অনেকে। বক্তারা বলেন, চোখ আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই চোখের দৃষ্টি ঠিক রাখতে প্রথমে চোখের দিকে নজর রাখতে হবে। চোখের সুরক্ষা নিতে হবে। বিশেষ করে শিশুদের দৃষ্টি শক্তির দিকে নজর দিতে হবে। শিশুদের মোবাইল আসক্তি কমিয়ে তাদের প্রতি যত্নবান হতে হবে। পাশাপাশি শিশুদের চোখের যত্ন নিতে দেশীয় ফলমূল ও পুষ্টিকর খাবার দিতে হবে। পরে সদর উপজেলার ইটাখোলা মুন্সিপাড়ায় সিভিল সার্জন অনুষ্ঠিত কম্বাইন ক্যাম্পের মাধ্যমে চক্ষু পরীক্ষার কার্যক্রম পরিদর্শণ করেন।
আরও পড়ুন: রংপুরে একই পরিবারের চার খুন: ডিএনএ পরীক্ষায় সিদ্ধার্থ-মুগ্ধের নমুনা শনাক্ত
ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচীর এলাকা ব্যবস্থাপক মোঃ শাহিনুর ইসলাম আলোচনা সভায় স্বাস্থ্য বিষয়ে তাদের কার্যক্রম তুলে ধরেন। এবং গত এক বছরে জেলার ৬টি উপজেলায় ৯৩৬টি চক্ষু পরীক্ষার ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্প গুলোতে ৩৫ থেকে ৫৫ বছরের মধ্যে ৫৭ হাজার ৫০২জন বিনামূল্যে সেবা গ্রহণ করেন। নিকট দৃষ্টি সমস্যায় ২১ হাজার ৮শত ৪৫জন সেবা গ্রহীতার মধ্যে ১১হাজার ৪শত ৯৮জন এর মাঝে চশমা প্রদান করা হয়। বাকীদের চিকিৎসা পত্র ও সুপরামর্শসহ অন্যত্র প্রেরণ করা হয়।





