মুন্সীগঞ্জে গাঁজাসহ গ্রেপ্তার ১

Sadek Ali
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৮:৪৭ পূর্বাহ্ন, ২৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:০৭ পূর্বাহ্ন, ২৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ চরমশুরা এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোহাম্মদ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে আগেও তিনটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে দক্ষিণ চরমশুরা বেপারী বাড়ি এলাকায় তাঁর নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধারসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: শিক্ষককে শিক্ষার্থীর ঘুষি, চুনারুঘাটে দিনভর বিক্ষোভের পর পরিস্থিতি শান্ত

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেলের তথ্যমতে, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। অভিযানে এসআই জাহিদুজ্জামানসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

সদর থানার ওসি মো. তছলিম উদ্দিন বলেন, মোহাম্মদ হোসেনকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে এর আগেও তিনটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।