লক্ষ্মীপুরে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

Sadek Ali
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৮:৫৪ পূর্বাহ্ন, ২৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:০৭ পূর্বাহ্ন, ২৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নে খোরশেদ আলম (ভিকটিম) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ালিদের নেতৃত্বে একদল লোকের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ইব্রাহিম ছোট্টু (৪৪) ও মাসুদ রানাকে (২৬) গ্রেপ্তার করেছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় ওয়ালিদের নেতৃত্বে মান্না, ইব্রাহিম ছোট্টু, কামরুল, বাচ্চু, হিরুসহ কয়েকজন সংঘবদ্ধ হয়ে খোরশেদ আলমকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আরও পড়ুন: শিক্ষককে শিক্ষার্থীর ঘুষি, চুনারুঘাটে দিনভর বিক্ষোভের পর পরিস্থিতি শান্ত

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ইব্রাহিম ছোট্টু (৪৪) ও মাসুদ রানাকে (২৬) গ্রেপ্তার করে। ইব্রাহিম ছোট্টু পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর এলাকার বক্স আলী ভূঁইয়া বাড়ির মৃত সৈয়দ আহাম্মদ ভূঁইয়ার ছেলে। অপর গ্রেপ্তার মাসুদ রানা সদর উপজেলার ভাঙ্গাখাঁ ইউনিয়নের রাধাপুর গ্রামের তোফায়েল আহমেদের ছেলে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে গাঁজাসহ গ্রেপ্তার ১

বিষয়টি  নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজিমী।